1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

শিশু অপহরণের লাশ কাঁশবনে ও গাছে ঝুলছিল অটো চালকের দেহ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
প্রতিকি ছবি

কেরানীগঞ্জঃ ঢাকার কেরানীগঞ্জ থেকে মাত্র ১ ঘন্টার ব্যবধানে পৃথক ঘটনায় ২ লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৬ অক্টোবর রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে অপহরণ হওয়া নাজমুল ইসলাম রেজওয়ান (১৩) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত রেজওয়ান রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড় ২৬/২ তল্লাবাগ এলাকার মোহাম্মদ কালামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় মিলন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন শান্তা নরন্ডি হাউজিং এর ৭ নম্বর রোডের মাথায় টিনের মসজিদের পাশে কাশবানের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ কালাম পেশায় একজন ঠিকাদার। মিলনের সাথে কালাম মিয়ার ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। এরই জেরে মিলন কালাম মিয়ার স্কুল পড়ুয়া ছেলে রেজওয়ান কে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপনের টাকা না পেয়ে সে শ্বাসরোধে রেজওয়ানকে হত্যা করে লাশ কাশবনের ভেতরে রেখে পালিয়ে যায়।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই হুমায়ুন কবির জানান, রেজওয়ান অপহরণের পর তার পরিবারের লোকজন হাজারীবাগ থানায় একটি নিখোঁজ ডায়েরি করে এবং অভিযুক্ত আসামি মিলনকে সন্দেহভাজন করে থানা পুলিশে সোপর্দ করে। পরে মিলনের তথ্য অনুযায়ী নরুন্দি হাউজিংয়ের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

এছাড়াও একই রাত তিনটার দিকে কলাতিয়া বেলনা ইকো রিসোর্টের পাশ থেকে রকি (২১) নামে এক অটো রিক্সাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মডেল থানা পুলিশ। ধারণা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাই করতে চালককে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে হাসপাতালের জন্য পাঠানো হয়েছে । এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews