1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে শনিবার রোজা শুরু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে শনিবার (০১ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ

সৌদি আরবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য থেকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি গ্রহণ করা হয়। যার মধ্যে সুদাইর এবং তুমাইর অঞ্চল অন্তর্ভুক্ত ছিল।

এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল নাগরিকদের শুক্রবার বিকালে রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানায়।

রমজান হল হিজরি সনের নবমতম মাস। হিজরি সনে বছর হয় ৩৫৪ বা ৩৫৫ দিনে। রমজানে রোজা রাখা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি সকল সুস্থ মুসলিমের জন্য বাধ্যতামূলক। তবে ছোট শিশু, অসুস্থ ব্যক্তি, ভ্রমণকারী, গর্ভবতী, দুধপান করানো বা ঋতুমতী নারীদের রোজা না রাখার ব্যাপার শিথিলতা রয়েছে।

এদিকে সৌদি আরবের পাশাপাশি ইন্দোনেশিয়া, আরব আমিরাতে রোজা শুরু হচ্ছে শনিবার। তবে, মালয়েশিয়া ও ব্রুনাইয় চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২ মার্চ রোববার থেকে এসব দেশে পবিত্র রোজা শুরু হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews