1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও

কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দগ্ধ হয়ে মোঃ শুক্কুর (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত শুক্কুর শুভাঢ্যা পূর্বপাড়ায় হরিপদ দাসের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি ওই বাসায় একাই বসবাস করতেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের পাঠানো এক বেতার বার্তায় উল্লেখ করা হয়, প্রতিবেশী সাদ্দাম নামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে শুক্কুরের সুসম্পর্ক ছিল। এ নিয়ে সাদ্দাম তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন বলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে। এর জেরে পূর্বপরিকল্পিতভাবে ঘুমন্ত অবস্থায় শুক্কুরের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাদ্দামের বিরুদ্ধে।

ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বেতার বার্তায় আরও জানানো হয়, শাহবাগ থানার সাধারণ ডায়েরির সূত্র ধরে ঘটনাটি যাচাই-বাছাই করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে অনুরোধ জানানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews