1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না’, শেখ হাসিনাকে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৬১ সদস্যসহ আটক ২১১ পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়নে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি একদিনে হামে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬ সাড়ে ৮ ঘণ্টা পর জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন রূপপুরের বিদ্যুৎ পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নাসিরের বিশ্বরেকর্ড, শেষ মুহূর্তের নাটকীয়তা; ২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে শেখ হাসিনাসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক

ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

 

ইসরায়েলের ২৭ অক্টোবরের নির্বাচনে রাজনৈতিকভাবে চাপে পড়েছেন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিরোধী শিবিরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছেন তিনি। বিশ্লেষকদের ধারণা, শেষ পর্যন্ত ক্ষমতা হারাতে পারেন নেতানিয়াহু। তবে নতুন সরকার গঠনে বিরোধী নেতা গাদি আইজেনকট কতটা সফল হন, তার ওপরই নির্ভর করছে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ।

সরকার গঠনের জন্য আইজেনকটকে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব রাজনৈতিক দলগুলোর সমর্থন নিতে হতে পারে। আর এই বিষয়টিকে কেন্দ্র করে আরব দলগুলোর বিরুদ্ধে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছেন নেতানিয়াহু। একই সঙ্গে নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও এখন পর্যন্ত এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল-জাজিরা।

নেতানিয়াহুর বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের কারণে দেশটিতে উত্তেজনা বাড়ছে। উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের কেউ কেউ গৃহযুদ্ধের হুমকিও দিচ্ছেন। সমালোচকদের অভিযোগ, ক্ষমতা ধরে রাখতে ইরানের সঙ্গে সংঘাতের পরিস্থিতি উসকে দেওয়ার চেষ্টা করেছেন নেতানিয়াহু।

এদিকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড জিনির নেতৃত্বাধীন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে নজরদারির অনুমতি চেয়েছিল বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিদেশি হস্তক্ষেপের সন্দেহে তাঁদের ফোনে আড়ি পাতার পাশাপাশি নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি রাজনীতিকদের গ্রেপ্তারের অনুমতিও চেয়েছিল সংস্থাটি। তবে অ্যাটর্নি জেনারেল এসব আবেদন নাকচ করে দেন।

বিরোধী নেতা ইয়ার লাপিদ এবং জয়েন্ট লিস্টের প্রধান ইউসেফ জাবারিনসহ অন্য নেতারা এ ঘটনাকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছেন। এ ছাড়া নির্বাচনের আগের রাতে ভোট কেনাবেচার অভিযোগ তুলে পুলিশকে দেওয়া তথ্যের উৎস নিয়েও তদন্ত চলছে। অভিযোগের পেছনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এসব তৎপরতার মূল উদ্দেশ্য ক্ষমতায় টিকে থাকা। তা সম্ভব না হলে তাঁর সমর্থননির্ভর কোনো সরকার গঠনের পরিস্থিতি তৈরি করাও তাঁর রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে।

বড় ঝুঁকিতে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ

প্রধানমন্ত্রীর পদ হারানোর আশঙ্কার পাশাপাশি ব্যক্তিগত ও আইনি ঝুঁকিতেও রয়েছেন নেতানিয়াহু। দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে যে রাজনৈতিক প্রভাব ও সুরক্ষা পেয়েছেন, ক্ষমতা হারালে তা আর বজায় থাকবে না।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার আগে নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতা নিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছিল। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর সেই দাবি আরও জোরালো হয়।

সম্প্রতি প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য হামলার বিষয়ে মিসর ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যেষ্ঠ কর্মকর্তারা নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিলেন। এসব তথ্য প্রকাশের পর রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি নতুন করে সামনে এসেছে। গত সপ্তাহে পার্লামেন্টের নতুন অধিবেশনের আইন প্রণয়নের তালিকাতেও বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এ ছাড়া গাজা যুদ্ধ এবং বিচার বিভাগের ক্ষমতা ও নজরদারি দুর্বল করার উদ্যোগ ঘিরে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সাংবিধানিক সংকট তৈরির অভিযোগ রয়েছে। সমালোচকদের মতে, এসব বিতর্ক তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা থেকে জনমনে মনোযোগ সরাতেও ভূমিকা রেখেছে।

২০১৯ সাল থেকে তিনটি পৃথক মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগের মুখোমুখি নেতানিয়াহু। ২০২০ সালের মে মাসে তাঁর বিচার শুরু হলেও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে বিভিন্ন সময়ে তা পিছিয়েছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

লন্ডনের কিংস কলেজের ইসরায়েলি বিশ্লেষক আহরন ব্রেগম্যানের মতে, নির্বাচনে পরাজয় নেতানিয়াহুর কাছে কেবল রাজনৈতিক বিপর্যয় নয়, ব্যক্তিগতভাবেও বড় ধাক্কা। দুর্নীতির মামলায় বিচারাধীন থাকায় প্রধানমন্ত্রীর পদ হারানো তাঁর জন্য আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে।

রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বাড়ছে

নির্বাচনের পর ইসরায়েলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কাও বাড়ছে। কয়েক দিন ধরে ডানপন্থী বিক্ষোভকারীরা বিরোধী নেতা গাদি আইজেনকটের বাড়ির সামনে অবস্থান নিয়ে তাঁকে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন না করার হুঁশিয়ারি দিয়েছেন। এ সময় তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলেও স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এ পরিস্থিতিতে হাইফার ইহুদি ধর্মীয় আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরডের একটি চিঠি নতুন উদ্বেগ তৈরি করেছে। প্রকাশিত ওই চিঠিতে তিনি ‘দিন রোদেফ’ বা ‘ধাওয়া করার আইন’ নামের একটি ধর্মীয় বিধানের উল্লেখ করেছেন।

১৯৯৫ সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিনকে হত্যার পক্ষে যুক্তি দেখাতে একই বিধান ব্যবহার করেছিলেন হত্যাকারী ইয়িগাল আমির। ফিলিস্তিনিদের সঙ্গে অসলো শান্তিচুক্তির বিরোধিতা করে তিনি রবিনকে হত্যা করেন। ফলে অ্যাক্সেলরডের চিঠিতে ওই বিধানের উল্লেখকে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বাড়ানোর মতো ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

বামপন্থী হাদাশ পার্টির সংসদ সদস্য ওফের কাসিফ বলেন, আইজেনকটের সরকার গঠনে যত দেরি হবে, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি তত বাড়বে। তাঁর আশঙ্কা, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু যেকোনো পদক্ষেপ নিতে পারেন। এমনকি ডানপন্থী শিবিরের মধ্যে গৃহযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আইনি জটিলতায় পড়তে পারেন নেতানিয়াহুর সহযোগীরাও

নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

নির্বাচনের আগের রাতে পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হতে পারে। অন্যদিকে, গণতান্ত্রিক প্রক্রিয়া বাধ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews