
কেরানীগঞ্জ (ঢাকা):
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শফিউল ইসলাম সারাফাতকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সারাফাত আগানগর ছোট মসজিদ এলাকার বাসিন্দা। তার বাবা মো. শফিকুল ইসলাম সাঈদ এবং মা সেলিনা সাঈদ।
পুলিশ সূত্রে জানা গেছে, সারাফাতের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২০২৬ সালের ২৬ জুন দায়ের করা একটি মামলা রয়েছে। এ ছাড়া ২০২৫ সালের ১০ জুলাই রাজধানীর কোতোয়ালি থানায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলাতেও তার নাম রয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, কোতোয়ালি থানার হত্যা মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩০২ ও ৩৪ ধারার উল্লেখ রয়েছে।
গ্রেপ্তারের পর শুক্রবার (২৭ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।