1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

শপিং মল ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার মোকাবেলায় ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এ সময় পর্যন্ত ঢাকা মহানগরের সকল শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

শুক্রবার ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে বিকেলে সরকার দেশের পরিস্থিতি বিবেচনায় সাধারণ ছুটির মেয়াদ আরো ১১ দিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান জানান, করোনা পরিস্থিতির কারণে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সকল শপিং মল ও বাণিজ্য বিতান বন্ধ থাকবে।

মালিকদের দোকান বন্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, দেশের এমন সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য্য ধরতে হবে।

বন্ধ চলাকালীন যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতিটি দোকানের বিদ্যুতের লাইন, ইলেক্ট্রিক যন্ত্রাংশ ও ওয়াসার লাইন বন্ধ রাখা এবং প্রতিনিয়ত ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ব্যতিক্রম নিউজ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews