1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

গণপরিবহন বন্ধের সময়সীমা ফের বাড়লো

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২, মৃত্যু হয়েছে ৩০ জনের। এমন পরিস্থিতিতে আবারো বাড়ানো হয়েছে গণপরিবহন বন্ধ রাখার সময়সীমা। নতুন ঘোষণা অনুযায়ী, ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দেশে চলমান সব ধরনের গণপরিবহন। তবে যথারীতি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে ওষুধ শিল্প, গণমাধ্যম, ত্রাণবাহী গাড়ি, জরুরি সেবা, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য পরিবাহী যেকোনো যানবাহন।

obidul qader public transport

আজ শনিবার নিজের সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের চালকদেরকে সতর্ক করে বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে, পণ্য পরিবহনের আড়ালে অনেকে যাত্রী পরিবহন করে থাকেন। জরুরি পণ্যের দোহাই দিয়ে বিশালাকার ড্রামের মধ্যে লুকিয়ে মানুষ পার করছেন কিছু অসাধু চালক। এটা খুবই দুঃখজনক। ভবিষ্যতে আমার এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক আরো বলেন, করোনাভাইরাসের এই সঙ্কটের মধ্যেও দেশবাসীকে একটা সুখবর জানাতে চাই। অনেক প্রতিকূলতা স্বত্ত্বেও থেমে নেই পদ্মা সেতুর কাজ। আজ সকালে ২০ ও ২১ নম্বর পিলারের ওপর ২৮তম স্প্যানটি বসানো হয়েছে। আর বাকি আছে ১৩টি স্প্যান। সেতুর ৬.১৫ কিলোমিটারের মধ্যে দৃশ্যমান হয়েছে ৪.২ কিলোমিটার।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews