1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বাসায় হতে পারে পুলিশি তল্লাশী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ইসলামাবাদের বাসভবনে তল্লাশি চালাতে চায় ইসলামাবাদ পুলিশ। সেজন্য পরোয়ানা জারি করতে হাইকমান্ডের কাছে আবেদন জানিয়েছে তারা।

শনিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, ইমরান-ঘনিষ্ঠ পিটিআই নেতা শাহবাজ গিলের বিরুদ্ধে মামলার জেরে এ তল্লাশি অভিযান চালাতে চায় পুলিশ।

এদিকে, ২২ আগস্ট পার্লামেন্টের আবাসনে গিলের জন্য বরাদ্দ করা অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হওয়া স্যাটেলাইট ফোন ও আগ্নেয়াস্ত্র ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, এ অপরাধ সংঘটনে ইমরান খানের বাসভবন ও সেখানে থাকা ল্যান্ডফোন সংযোগ ব্যবহার করা হয়েছিল। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে গিল বলেছেন, তার অনুপস্থিতিতে কক্ষে অন্য কেউ প্রবেশ করেছে।

পুলিশ কর্মকর্তারা বলেন, পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করতে অনুমোদন চেয়ে মামলার সর্বশেষ অগ্রগতির একটি প্রতিবেদন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পর বাসভবনে তল্লাশি এবং সন্দেহভাজন ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews