1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

পাওয়া গেলো বুবলীর সন্তানের পিতার পরিচয়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
ছবি: সংগৃহীত

অবশেষে পাওয়া গেলো বুবলীর সন্তানের পিতার পরিচয়। নানা আলোচনা ও সমালোচনার পর সামনে এলো আসল পরিচয়। বুবলীর সন্তানের পিতা নায়ক সাকিব খান।

শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে গুঞ্জন অনেক ডালপালা মেললেও অবশেষে বিষয়টি সামনে এসেছে। তাদের দুজনের পারিবারিক ঘনিষ্ঠ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, মা-বাবা হয়েছেন তারা। এই তারকা জুটির পুত্র সন্তানের বয়স আড়াই বছর।

শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর প্রেমের সম্পর্কের বিষয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। এসব আলোচনার এক ফাঁকে ২০১৭ সালের মার্চে প্রথম দুজনের প্রেমের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুজনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি। এরই মধ্যে গত ২৭ সেপ্টেম্বর বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। এরপরই রহস্য ডানা বাঁধতে থাকে। সবাই বলাবলি করতে শুরু করেন, তাহলে কি বুবলী সত্যিই মা হয়েছেন?

জানা গেছে, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান।

সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান। পারিবারিক সূত্রটি বলছে, ২০২০ সালের জানুয়ারিতে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে চড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন। এরপর ব্যস্ত হয়ে পড়েন কাজকর্মে। আড়ালে যাওয়ার আগে বুবলী ‘বীর’ ও ‘ক্যাসিনো’ ছবির শুটিং করেন।

গত দুদিন ধরে দফায় দফায় কথা হচ্ছিল শবনম বুবলী ও শাকিব খানের সঙ্গে। সন্তানের বিষয়ে স্পষ্ট কিছু না বললেও তারা দুজনে বিষয়টি তাদের সময়মতো সবার সামনে আনবেন বলে জানান। এর বাইরে পরিষ্কার করে কিছুই বলেননি তারা। শাকিব খান ও বুবলী দুজনের কেউই বিষয়টি নিয়ে পরিষ্কার করে কিছু না বললে, তাদের ঘনিষ্ঠজনদের কাছ থেকে আজ শুক্রবার শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খানের সঙ্গে বাবা-মায়ের কয়েকটি স্থিরচিত্র পাওয়া যায়।

এদিকে পারিবারিক সূত্র ও দুজনের ঘনিষ্ঠজনদের কাছে থেকে জানা গেছে, আজ শুক্রবার দিনের যেকোনো সময়ে শাকিব খান ও বুবলীর কাছ থেকে নিজেদের ভেরিফায়েড ফেসবুকের মাধ্যমে তাদের সন্তান শেহজাদ খানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথাবার্তা জানা যেতেও পারে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews