
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা করা হয়েছে।
আজ (২৬ অক্টোবর) বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ বয়েজ ক্লাব সংলগ্ন পারভীন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আগামী ২৯ অক্টোবর ২০২২ তারিখ ঢাকা শেরেবাংলা নগরস্থ সাবেক বানিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সে সম্মলন সফল করার লক্ষ্যে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

শুভাঢ্যা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ বাছের উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইফতেখার হোসেন দিলু, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শুক্কুর, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য হাজী মোঃ ইদ্রিস আলী,আব্দুর রশিদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় আগামী ২৯ অক্টোবর ‘২২ অনুষ্ঠিতব্য ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল ও সার্থক করে তোলার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সে সম্মেলনে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়ন থেকে প্রায় ১০ হাজার লোক অংশগ্রহণ করবেন বলে সভায় বক্তারা উল্লেখ করেন।