1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

কেরানীগঞ্জে ইয়াবা ও গাজা পাচারকালে গ্রেপ্তার,কাভারভ্যান জব্দ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

কেরানীগঞ্জ: ঢাকার কেরানীগঞ্জ থেকে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা এলাকায় অভিযান চালিয়ে কামাল হোসেন (৩৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য তিন লাখ টাকা।

মাদক পরিবহনে ব্যবহৃত কাভারভ্যান

এছাড়াও একই দিন ভোরে কাভার্ডভ্যান করে পরিবহনের সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনের দায়ে গাড়ির ড্রাইভার মো. সবুজ (২৫) ও হেলপার মো. শাকিল আহমেদ (১৯)-কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

টিটু আহমেদ/ বুড়িগঙ্গা টিভি

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews