1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্ব, কে কার মুখোমুখি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

গ্রুপ পর্বের খেলা শেষে কাতার বিশ্বকাপে ৩২ দল থেকে এখন টিকে আছে ১৬ দল। আর এই ১৬ দল নিয়ে আজ শনিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্ব। এখন থেকে ৮ দল পরের রাউন্ডে যাবে।

বিশ্বকাপ এখন নকআউট পর্বে উন্নীত হওয়ায় প্রতিটি দলের জন্যই ম্যাচগুলো এখন একেকটি ফাইনাল। যেখানে জয় পেলে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে। আর হারলেই বিদায় ঘটবে। এ ছাড়া এই রাউন্ড থেকেই শুরু হবে পেনাল্টি শুটআউট।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র। আর রাত ১টায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া।

আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স-পোল্যান্ড। আর রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড-সেনেগাল।

আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় আল জানোব স্টেডিয়ামে মুখোমুখি হবে জাপান-ক্রোয়েশিয়া। আর রাত ১টায় স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হবে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া।

৬ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো-স্পেন। আর রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে পর্তুগাল-সুইজারল্যান্ড।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews