1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

ধর্ষণের পর পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে বাক প্রতিবন্ধী নারী লতাকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী ধর্ষক সুজনকে তার শশুর বাড়ি পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। তিনি জানান, কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় গত ২৮ নভেম্বর প্রথমে শারীরিক সম্পক,র্ বিয়ে না করলে ঘটনা ফাঁস করে দেয়ার কথা জানালে লতা সরকারকে হত্যার পরিকল্পনা করে গ্রেপ্তারকৃত সুজন। পরিকল্পনা অনুযায়ী রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা সাবান ফ্যাক্টরি এলাকায় লতাকে নিয়ে গিয়ে প্রথমে মাথায় আঘাত করে অচেতন করার পরে মৃত ভেবে পরিধেয় জামা কাপড়ে আগুন লাগিয়ে দেয় যাতে পরবর্তিতে কেউ তাকে চিনতে না পারে। পরে পালিয়ে যায় সুজন।

পুলিশ সুপার আরো জানান, গত সোমবার রাত সাড়ে দশটার দিকে জাতীয় সেবা ট্রিপল নাইনে ফোন পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুুলিশ অগ্নিদগ্ধ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও পরে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরবর্তীতে যখন বুঝতে পারি মেয়েটির বাক প্রতিবন্ধী, ইশারা ইঙ্গিত দিতে কিছু বলতে চাচ্ছে। তাৎক্ষণিক একজন সাইন ল্যাংগুয়েজ এক্সপার্ট ব্যবহার করে তার জবানবন্দী গ্রহণ করা হয়। এরপর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের স্বজনদের খবর দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার লতা সরকার মারা যাওয়ার পর তার বড় ভাই স্বপন সরকার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ দ্রুত আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে সর্বশেষ শুক্রবার (২রা ডিসেম্বর) পটুয়াখালী জেলার কলাপাড়া তেগাছিয়া বাজার এলাকায় সুজনের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুজন শরীয়তপুরের গোসাইরহাট থানার উত্তর খান পাড়া গ্রামের দাদন মিয়ার পুত্র। সে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া এলাকায় নিহত লতা সরকারের বাড়ির পার্শ্ববর্তী একটি বালুর ভিটিতে গাড়ি চালকের কাজ করতো।

সংবাদ সম্মেলনে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বেরা হাবিব খান, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর,দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্জামান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews