1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: ইরানের জেনারেল জলবায়ু তহবিলের অর্থ সরাসরি পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় এমপির রাজনৈতিক কার্যালয় ও বিএনপি অফিসসহ দোকানপাটে ভাঙচুর কেরানীগঞ্জে ঘুমন্ত ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুরে মিলল কেরানীগঞ্জের মামুনের ফোন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭

রেফারি কি আর্জেন্টিনার বিপক্ষে ছিলেন?

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচ পরিচালনা করে আলোচনায় স্প্যানিশ রেফারি আন্তনিও মাতেও লাহজ। আন্তনিও পুরো ম্যাচে হলুদ কার্ড দেখিয়েছেন ১৮টি। বিশ্বকাপ ইতিহাসে যা সর্বোচ্চ। তাকে দায়িত্ব দেওয়া উচিত হয়নি বলে মনে করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

মেসি বলেন, ‘সে সব সময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।’

ডাচ ও আর্জেন্টাইন ফুটবলারদের কার্ড দেখিয়েছেন সমান ৮টি করে। এমনকি হলুদ কার্ড দেখিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও সহকারী ওয়াল্টার স্যামুয়েলকেও।

এই ম্যাচে খেলায় উত্তাপ ছড়িয়েছে ‘ফাউল’। ১২০ মিনিটের খেলায় ফাউল হয়েছে ৪৮টি। আর তাতেই একের পর কার্ড দেখিয়েছেন স্প্যানিশ রেফারি অ্যান্তিনিও মাতেও লাহজ। সংখ্যাটা আঠারো। আর তাতেই ভেঙে গেছে ২০০৬ সালে পর্তুগাল-নেদারল্যান্ডস ম্যাচে ১৬ হলুদ কার্ডের রেকর্ড। যদিও এমন অনেক ফাউলই ছিল যাতে কার্ড না দেখিয়েও তিনি সামলাতে পারতেন।

ম্যাচ জিতলেও রেফারির এমন ম্যাচ পরিচালনায় ক্ষুব্ধ আর্জেন্টিনা দল।

ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক মেসি, স্প্যানিশ রেফারি সম্পর্কে বলেন, ‘রেফারি সম্পর্কে কথা বলতে চাই না। মানুষ দেখেছে কী হয়েছে। ফিফার এটা পুনর্বিবেচনা করা উচিত। যে নিজের কাজটা ভালোভাবে জানে না, এত গুরুত্বপূর্ণ এক ম্যাচে তাকে দায়িত্ব দেওয়া উচিত না। আমরা খুব একটা ভালো খেলিনি। সঙ্গে রেফারির কারণেই অতিরিক্ত সময়ে খেলা পৌঁছেছে। সে সব সময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।’

 

আর্জেন্টাইন গোলকিপার এমি মার্তিনেজ বলেন, ‘রেফারি ডি বক্সের সামনে কয়েকবার ফ্রি কিক দিয়েছেন। যেন নেদারল্যান্ডস গোল করে। আশা করছি, এ ধরনের রেফারি সামনে আর পাব না। সে একটা অপদার্থ।’

নেদারল্যান্ডসের বিপক্ষে ৮২ মিনিট পর্যন্ত ২ গোল করে এগিয়ে থাকা মেসিরা বাকি সময়ে ২ গোল হজম করে বিপদে পড়ে। অতিরিক্ত সময়ে আর গোল না হওয়ায় খেলা যায় টাইব্রেকে। সেখানে ভেঙে পড়ে ডাচরা। লাউতারো মার্তিনেসের শট জালে জড়াতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews