1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দল ত্যাগ করেলেন সমর্থক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দল ত্যাগ করেছেন সৌরভ মিয়া (২৮) নামের এক সমর্থক। আজ শনিবার ভোররাতে দুধ দিয়ে গোসল করে এমন ঘোষণা দেন তিনি। ঘটনাটি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায়।

সৌরভ বলেন, ‘ছোটবেলা থেকে ব্রাজিলের সমর্থন করে আসছি। বিশ্বকাপ এলে ব্রাজিলের জার্সি ও পতাকা কিনতাম। কিন্তু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মতো দলের কাছে ব্রাজিলের হেরে যাওয়াটা মানতে পারিনি। তাই দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন প্রত্যাহার করলাম। এখন থেকে আর্জেন্টিনার সমর্থন করব।’

এদিকে সৌরভ মিয়ার দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবল প্রেমীদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। তবে এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।
উল্লেখ্য, চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে গতকাল ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র করলেও টাইব্রেকারে হেরে যান নেইমাররা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews