1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রোনালদোকে বসিয়ে রাখার খেসারত দিলেন কোচ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

গ্রুপপর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬৫ মিনিটের মাথায় রোনালদোকে তুলে নেন কোচ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। ক্যামেরায় সে সময় রোনালদোকে বলতে শোনা যায়, ‘আমাকে তুলে নিতে তার তর সইছে না।’

পর্তুগিজ কোচও সাফ বলে দেন, ‘রোনালদো যে অধিনায়ক থাকবেনই, এমন কোনও কথা নেই।’ এই আবহেই শেষ ষোলোর লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ডিফেন্ডার পেপেকে অধিনায়ক করে দল ঘোষণা করে পর্তুগাল। রোনালদোকে রাখা হয় সাইডবেঞ্চে।

এই ম্যাচে রোনালদোকে ৭৩ মিনিটে বদলি হিসেবে নামান সান্তোস। তার আগেই পর্তুগাল ম্যাচে এগিয়ে গেছে ৫-১ ব্যবধানে। শেষটা করে ৬-১ গোলের বিশাল জয়ে। সান্তোসের সিদ্ধান্ত নিয়ে তাই কেউ প্রশ্ন তুলেননি তখন।

আর সেই সাহস থেকেই কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষেও একই কাজ করেন পর্তুগাল কোচ। রোনালদোকে রাখেন সাইডবেঞ্চে। এবার আর ফাটকা কাজে লাগেনি।

গত বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে এই রোনালদোই গোল করে জিতিয়েছিলেন দলকে। তাকেই কিনা কোচ বসিয়ে রাখলেন কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ লড়াইয়ে! পর্তুগাল এবার আর জিততে পারলো না, ১-০ গোলের হারে বিদায় হয়ে গেলো বিশ্বকাপ থেকেই।

রোনালদো গত বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে গোল করেছিলেন ৪ মিনিটের মাথায়। সেই রোনালদোকে এবার নামানো হলো ৫১ মিনিটে বদলি হিসেবে, পর্তুগাল ততক্ষণে অনেকটাই কোণঠাসা।

সেই কোণঠাসা অবস্থা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি পর্তুগিজরা। ফলে শেষ বিশ্বকাপ খেলতে এসে রোনালদো কী করতে পারলেন এই প্রশ্নটা যতটা না উঠছে, রোনালদোর মতো কিংবদন্তির সঙ্গে কী করা হলো, তার চেয়ে বেশি উঠছে সেই প্রশ্নটা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews