1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

করোনায় আক্রান্ত সৌদি রাজপরিবারের ১৫০ সদস্য !

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু একসঙ্গে ১৫০ জনের আক্রান্ত হওয়ার খবর এই প্রথম। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি রাজপরিবারের অন্তত ১৫০ সদস্যের কভিড-১৯ পজিটিভ।

কারা কারা আক্রান্ত হয়েছেন, সঙ্গত কারণেই তা খোলাসা করেনি রাজপরিবার। তবে রাজধানী রিয়াদের গভর্নর ফয়সাল বিন বানদার বিন আবদুল আজিজ আল সৌদ করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এটা নিশ্চিত করা হয়েছে খবরে।

বেশ কয়েকদিন আগেই রাজপরিবারের ভেতর ঘটনাটি জানাজানি হয়ে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারজুড়ে, রাষ্ট্রপরিচালনায়ও আসে স্থবিরতা। দেশটির বাদশাহ কিং সালমান লোহিত সাগরের একটি দ্বীপে কোয়ারেন্টাইনে চলে গেছেন। রাজপুত্র মোহাম্মদ বিন সালমানও মন্ত্রী পরিষদের সদস্য ও পরিবারের অন্যান্য দায়িত্বশীলদের থেকে নিজেকে আলাদা করে ফেলেছেন।

এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি হাই এলার্ট বার্তা পাঠায় কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে। সেখানপ বলা হয়, যারা দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে অতিদ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে উল্লেখযোগ্য সংখ্যক বেড ফাঁকা করতে হবে। দেশের ভিআইপি, ভিভিআইপিদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালের সবাইকে মানসিক প্রস্তুতি নিতে হবে। যদি হাসপাতালের কেউ এই মহামারিতে আক্রান্ত হয়ে থাকে তাহলে তাকে সরিয়ে নিতে হবে।

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে পাঠানো এই বার্তার পরই রাজপরিবারের সদস্যদের আক্রান্ত হওয়ার বিষয়টি আলোচনায় আসে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews