1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি

২৪ ঘণ্টায় ভারতের ৫৯১ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

নিজস্ব প্রতিবেদক:এবার ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এ অবস্থায় দেশটিতে লকডাউন বাড়ানোর চিন্তা করছে সরকার।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৯১ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৮৬৫ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ২০ জন। এ নিয়ে ভারতে প্রাণঘাতী ভাইরাসটিতে ১৬৯ জনের মৃত্যু হলো।

উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে লকডাউনের মেয়াদ বাড়ানোর চিন্তা-ভাবনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তিনি সর্বদলীয় ভিডিও কনফারেন্স করেছেন। দেশটিতে ঘোষিত ২১ দিনের লকডাউন আগামী ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা।

মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ বৃহস্পতিবার ভারতের উড়িষ্যা রাজ্য সরকার আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছে। সেইসঙ্গে রাজ্যটির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে লকডাউন বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার বিকেলে এক বৈঠকে জানিয়েছেন, তার রাজ্যে করোনাভাইরাসে এ পর্যন্ত ৮৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন জন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews