1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

ঢাকার ডেমরা ও দক্ষিন কেরাণীগঞ্জে র‌্যাবের অভিযানে ২৮ জুয়াড়ি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ মে, ২০২১

ঢাকার ডেমরা ও দক্ষিন কেরাণীগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ২৮ জুয়াড়ি গ্রেফতার করেছে ।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৮ মে,শনিবার ০১:৩০ মিনিটের সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন আল আমিন রোড, কোনাপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ১৬ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ সজল (৩৪),  মোঃ ওবায়দুল (৪০), মোঃ বাদশা মিয়া (৩৪),  মোঃ সোহেল (৩২), মোঃ ওয়াসিম (৩০), মোঃ জয়নাল শেখ (৫৬),  মোঃ ইউসুফ হাওলাদার (৩০),  মোঃ মহিউদ্দিন (৪০),  মোঃ ফারুক (৪৫),  মোঃ সালাম (৫২), মোঃ আজিজুল ইসলাম (৩৫),  মামুন (২৮), মোঃ জামাল মিয়া (৩৯),  জহির উদ্দিন (৪১), আবেদ আলী (২৫) ও হেলাল (২৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ২০৮ (দুইশত আট) পিস জুয়া খেলার কার্ড (তাস), ১৩ টি মোবাইল ফোন ও নগদ ২১,৬০০/- (একুশ হাজার ছয়শত) টাকা উদ্ধার করা হয়।

গত এছাড়া গতকাল ০৭ মে, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বর পশ্চিমপাড়া এলাকায়  অভিযান চালিয়ে  জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ১৩ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ আরিফ খান (২৫), মোঃ আলতাফ (৫২),  মোঃ রফিক মিয়া (৩৭), মনির হোসেন (৩৫),  মোঃ ইমদাদ হোসেন (৪০),  মোঃ সজল শেখ (২৭), ৭। মোঃ জামাল (৩৫), ৮। মোঃ নুরু মিয়া (৩৮), মোঃ মিন্টু (৪০), মোঃ জাকারিয়া বাহাদুর (৩৫), ১১। মোঃ খোকন (৪৫) ও মোঃ ওয়াশিম (৩৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় দুইশত আট পিস জুয়া খেলার কার্ড (তাস), ১৪ টি মোবাইল ফোন ও নগদ ৪৮হাজার ৩ শত৬০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews