1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা শেষ ম্যাচে জয়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

বুড়িগঙ্গা টিভি অনলাইন ডেস্ক: প্রায় ৯ বছর আগে সর্বশেষ ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। ২০১৪ সালে টাইগারদের হোয়াইটওয়াশ করে লঙ্কানরা। দীর্ঘদিন পর আবারও সেই লজ্জায় ডুবতে যাচ্ছিল বাংলাদেশ দল। তাও আফগানিস্তানের সঙ্গে।

তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট খেলে ওই শঙ্কা উড়িয়ে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। এতে ২-১ এ শেষ হয় চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজটি।

বিশ্বকাপে চোখ রাখা বাংলাদেশের ব্যাট হাতে কখনও ভালো কখনও খারাপ সময় গেছে। কিন্তু বিগত বছরগুলোতে বোলিং আক্রমণে ধারাবাহিক ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তারাই আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভুলে যাওয়ার মতো বোলিং করেছে।

তবে মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে ভেতরের বারুদ দেখিয়েছেন শরিফুল-তাসকিনরা। তাদের বোলিং তোপে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।

১২৭ রানের জবাবে ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews