1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ ‘এ’ দল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

ক্রীড়া ডেস্ক: ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ ২১ রানে হারিয়েছে আফগানিস্তান ‘এ’ দলকে।

মঙ্গলবার শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান।

টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। তবে মিডল অর্ডারে মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৮ রান করে বাংলাদেশ।

কঠিন এই লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ৮ উইকেটে করতে পারে ২৮৭ রান।

এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সমান ৩ খেলায় আফগানদেরও পয়েন্ট ৪। তবে নেট রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। তারপরও তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়নি।

দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে কারা শেষ চারে যাবে, সেটা নির্ধারণ হবে শ্রীলঙ্কা-ওমান ম্যাচের পর।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৩০৮/৭, ৫০ ওভার (নাইম শেখ ১৮, তানজিদ তামিম ৯, জাকির হাসান ৬২, সাইফ হাসান ৪, মাহমুদুল হাসান জয় ১০০, সৌম্য সরকার ৪৮, আকবর আলী ৪, শেখ মাহদি ৩৬*, রকিবুল হাসান ১৫*, অতিরিক্ত ১২, মোহাম্মদ সালিম ৪/৬৫, মোহাম্মদ ইব্রাহিম ১/৭৩, জিয়াউর রহমান ১/৪১, ইজহারুল হক নাভেদ ১/৫৯)।

আফগানিস্তান: ২৮৭/৮, ৫০ ওভার (রিয়াজ হাশিম ৭৮, জুবায়েদ আকবারী ১০, নুর আলী জাদরান ৪৪, শহিদুল্লাহ ৪৪, বাহির শাহ ৫৩*, শারাফউদ্দীন আশরাফ ১৪, ইজহারুল হক নাভেদ ১৫, জিয়াউর রহমান ৬; রাকিবুল হাসান ২/৩০, তানজিম সাকিব ৩/৬৭, রিপন মণ্ডল ১/৯৩, সৌম্য সরকার ২/৬১, শেখ মাহদি ০/৩৩)।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews