1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০

মালয়েশিয়ায় নেয়ার কথা বলে থাইল্যান্ডে আটক করে মুক্তিপন দাবী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

থাইল্যান্ডে পাঁচ যুবককে আটকে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।

উন্নত জীবন ও মোটা টাকা রোজগারের স্বপ্ন দেখিয়ে মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে থাইল্যান্ডে আটক যুবকদের বাড়িতে ফোন করে এই মুক্তিপণের টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী যুবকদের পরিবার।

ভুক্তভোগী যুবকরা হলেন- মনিরামপুর উপজেলার লাউড়ী গ্রামের আব্দুল লতিফের ছেলে হামিদুল ইসলাম, একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে হুরাইরা হোসেন, হাজরাকাঠি গ্রামের আরিফ হোসেন, পৌর এলাকার তাহেরপুর গ্রামের বিল্লাল হোসেন ও কেশবপুর উপজেলার আল-আমিন।

এদের বয়স ১৯-৩০ এর মধ্যে। এর মধ্যে ভুক্তভোগী হামিদুল ইসলামের মা ছেলেকে ফেরত পেতে মনিরামপুর থানায় অভিযোগ করলে বিষয়টি জানাজানি হয়।

বাংলাদেশি ৫ যুবককে থাইল্যান্ডে আটকে মুক্তিপণ দাবির অভিযোগ
২৭ দিন পর দেশে ফিরল সৌদিতে নিহতদের মরদেহ
আরও পড়ুন: কালবেলায় সংবাদ প্রকাশ, সেই স্বাস্থ্য সহকারী বদলি

হামিদুলের মা সুফিয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সোনা ইটভাটায় কাজ করতো, সংসার ভালোই চলতো। মালয়েশিয়ায় মোটা অংকের বেতনে কাজ পাইয়ে দেবার টোপ দিয়ে প্রতিবেশী নুরুর মাধ্যমে তার বাড়িতে আসে মেহেদি হাসান ও মুরাদ হোসেন। মালয়েশিয়ায় নিতে সাড়ে ৪ লাখ টাকায় চুক্তি হয়। টাকা পরিশোধের পর তার ছেলেকে মালয়েশিয়ায় নেবার জন্য গত ২২ জুন ঢাকায় নিয়ে যায়। এরপর একই মাসের ২৩ জুন মালয়েশিয়ার উদ্দেশে বিমান ছাড়বে বলে ছেলে হামিদুলের সঙ্গে শেষ কথা হয়। তারপর থেকে ছেলের সাথে যোগাযোগ বন্ধ। দালাল মেহেদির সঙ্গে যোগাযোগ করা হলে ছেলে হামিদুল থাইল্যান্ডে আটক রয়েছে বলে জানায়। ছাড়াতে ৭০ হাজার টাকা পাঠাতে হবে। সেই টাকার জন্য এখন চাপ দেওয়া হচ্ছে।

আটক হুরাইরার স্ত্রী মারিহা খাতুন জানান, সামান্য ভিটেবাড়ি ছাড়া আমাদের আর কিছুই নেই। আত্বীয়-স্বজন ও এনজিও-সমিতি থেকে ঋণ নিয়ে স্বামীকে পাঠানো হয়। এখন স্বামীকে ছাড়ানোর জন্য ফের টাকা চাচ্ছে দালাল মেহেদি ও তার সাঙ্গপাঙ্গরা।

এসব পরিবারের ভাষ্য অনুযায়ী, মুক্তিপণের টাকা দেওয়ার সাধ্য তাদের কারও নেই। এ অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা। স্বজনদের দেশে ফিরিয়ে আনার জন্য আকুতি জানিয়েছেন তারা।

তবে মেহেদি মুক্তিপণের বিষয়টি অস্বীকার করে জানান, থাইল্যান্ডে বিমানের ট্রানজিট থাকায় তাদের নামানো হয়েছিল। তারা ৫ জন থাইল্যান্ডে বাস দুর্ঘটনার কবলে পড়ে। সেখানে প্রশাসনের কাছে ধরা খায়।

একপর্যায়ে তিনি মূল ট্রাভেল এজেন্সি মালিক ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করতে বলে ফোনের সংযোগ বিচ্ছন্ন করে দেন।

পরে ফারুক হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কলটি এক নারী রিসিভ করেন। তিনি ট্রাভেল এজেন্সিতে মাত্র জয়েন করেছেন জানিয়ে বলেন, ফারুক স্যার অসুস্থ হওয়ায় তিনি কথা বলতে পারছেন না।

মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews