1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে সোর্স হত্যা মামলায় আরও ১জন গ্ৰেপ্তার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় গত ৩০ জুলাই রবিবার দিবাগত রাতে সাইফুল নামের পুলিশের সোর্স এক যুবককে কাটা চামচ দিয়ে চোখ উপড়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মোঃ রাকিব হোসেন রকি (৩০) নামের আরো এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতারকৃত রকি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ সাতপাখি ৪নং গলির মৃত মজনু শেখের ছেলে।

র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে বুধবার (৯ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয়, হত্যার ঘটনায় আটক আসামিদের তথ্য মোতাবেক মঙ্গলবার মধ্যরাতে বিশেষ অভিযান পরিচালনা করে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রকি হত্যার পরিকল্পনার সাথে সরাসরি জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা।

উল্লেখ্য:এর আগে গত ৩০জুলাই হত্যাকান্ডের পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে রাজন  হোসেন (৩১), জানে আলম (৩৬),সুমন @গর্দা সুমন (২৫),লিটন হোসেন (২৬),দিপু (২৩),সরোয়ার আকন্দ (২৬) ও সজীব (২৯) নামের সাত যুবককে ১ আগস্ট হত্যায় সরাসরি জড়িত থাকায় রাজধানীর শাহবাগ থেকে ও  ৪ আগস্ট মাদারীপুর থেকে সুমন ও তুহিন এবং দক্ষিণ কেরানীগঞ্জের বয়েজ ক্লাব থেকে কালা খোকনকে গ্রেফতার করেছে র‌্যাব।

টিটু আহমেদ/সিনিয়র করেসপন্ডেন্ট 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews