1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় প্রান গেলো ১২ জনের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

অনলাইন ডেস্ক:  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৯৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৭ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬২ জন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের সাতজন রাজধানী ঢাকার বাসিন্দা, বাকি পাঁচজন ঢাকার বাহিরের। ডেঙ্গুতে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৯ হাজার ৭৯০ জন। তাদের মধ্যে ঢাকা সিটিতে চার হাজার ৪৬০ জন ও ঢাকার বাইরে পাঁচ হাজার ৩৩০ জন।

এতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ২৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৯ হাজার ৯১১ জন। পাশাপাশি ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ১১৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫ হাজার ১৬৮ জন এবং ঢাকার বাইরের ৩২ হাজার ৭০৬ জন।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews