1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩

নাটোর শহরের চৌকিরপাড় এলাকায় জয়কালীর দিঘি থেকে শিহাব হোসেন নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিহাব হোসেন শহরের বড়হরিশপুর এলাকার সোবাহান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে শিহাব ও তার কয়েকজন বন্ধু জয়কালী দিঘির পাড়ে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় পুলিশের টহল গাড়ি দেখে সবাই দৌড় দেয়। সবাই দৌড়ে পালিয়ে গেলেও শিহাব দিশাহীন হয়ে দিঘির পানিতে ঝাঁপ দেয়। পরে পুলিশ চলে যাওয়ার পর শিহাবের বন্ধুরা ফিরে এসে তার খোঁজ করতে থাকে। অনেক খোঁজ করেও শিহাবের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে গতকাল রাত সাড়ে ১২টার দিকে দিঘির পাহারাদার শিহাবের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিহাবের ভাসমান মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘কীভাবে শিহাবের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে।’

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews