1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

তামিমের অবসর নিয়ে মুখ খুললেন সাকিব

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

বুড়িগঙ্গা টিভি অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিম ইকবাল অবসর নিয়েছিলেন আগেই। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দেন এই ওপেনার। অথচ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও অধিনায়ক ছিলেন তিনি।

তামিমের আকস্মিক এই বিদায়ে হতভম্ব হয়েছেন দেশের বেশিরভাগ ক্রিকেটপ্রেমী। সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে ঝড়। আকস্মিক এই বিদায় নিয়ে মুখ খুলেছেন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও। বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডব খ্যাতি পেয়েছেন মাশরাফী বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এর মধ্যে তামিমকে নিয়ে গতকালই কথা বলেছেন মাশরাফী, মুশফিক ও মাহমুদুল্লাহ।

সাকিব গতকাল বিষয়টি নিয়ে কথা না বললেও আজ শুক্রবার দুপুর বারোটার একটু আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তামিমকে নিয়ে কথা বলেন। নিজেদের বন্ধুত্ব নিয়ে সাকিব লেখেন, ‘২০০৩ সালে অনূর্ধ্ব-১৫ দিয়ে আমাদের পথচলা শুরু এবং গত ২০ বছর ধরে আমরা আমাদের স্বপ্ন ও লক্ষ্যগুলো একসাথে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি।’

বাংলাদেশের ক্রিকেটের জন্য নিজেদের অবদানের কথা উল্লেখ করে সাকিব লেখেন, ‘আমরা বাংলাদেশের ক্রিকেটকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। তোমার (খেলার প্রতি) আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে। একই লক্ষ্য- দেশের জন্য জয় ছিনিয়ে আনার জন্য আমরা একে অপরের শক্তিমত্তার ওপর নির্ভর করতাম।’

তামিমের অবদান নিয়ে সাকিব লেখেন, ‘তোমার রান এবং রেকর্ডগুলি নিজের পক্ষে কথা বলে। একজন খেলোয়াড় হিসাবে তুমি যা কিছু অর্জন করেছ, সতীর্থ হিসাবে তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। তোমার সঙ্গে আর মাঠে না থাকাটা অদ্ভুত হবে। কিন্তু প্রতিটি লড়াইয়ে পা রাখার সময় তোমার তেজ আমাদের সবার ভেতরে জ্বলবে। (খেলার মাঠের মতো) জীবনেও ছক্কা হাঁকাতে থাকো এবং প্রিয়জনদের সঙ্গে মুহূর্তগুলি উপভোগ করো।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews