1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

যাত্রাবাড়ী থেকে ঠ্যাক ছাব্বির’ গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

ডেস্ক নিউজ: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে বিদেশী পিস্তল ও রিভলবারসহ অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী ছাব্বির হোসেন ওরফে ঠ্যাক ছাব্বির’কে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় গতকাল রবিবার দুপুর বারোটার দিকে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল ও রিভলবারসহ  মোঃ ছাব্বির হোসেন ওরফে ঠ্যাক ছাব্বির (৩৩) কে গ্ৰেফতার করা হয়। তার পিতার নাম মোঃ ইসহাক মিয়া। সে রাজধানীর ৩৫/২ উত্তর গোলাপবাগ,  যাত্রাবাড়ী থানার বাসিন্দা।

এসময় তার নিকট থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার, ২টি ম্যাগাজিন ও নগদ- ২১ হাজার নয়শ দশ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানাতে পারে যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনদের গতিরোধ করে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করে ডাকাতি, চাঁদাবাজী, ছিনতাইসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালানা করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews