1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ

কারাগারে ইয়াবা দিতে গিয়ে আটক হলেন বোন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার (পুরোনো ছবি)

কেরানীগঞ্জ (ঢাকা) : দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গিয়ে ইয়াবা সরবরাহের সময় কাঞ্চি রানী (৩২) নামের এক নারী দর্শনার্থীকে হাতে নাতে আটক করেছে কারা কর্তৃপক্ষ। আটক কাঞ্চি রানীর স্বামীর নাম খগন চন্দ্র,সে রাজধানীর নাখালপাড়া পেপসি গলি এলাকায় বসবাস করেন।

আজ বুধবার(২ আগষ্ট ) সকাল ১১টায় কেন্দ্রীয় কারাগারের দর্শনার্থীদের রুমের ভেতর থেকে তাকে আটক করা হয়।

কারা সূত্রে জানা যায়, সকাল দশটার দিকে মাদক মামলায় আটক  সজীব চন্দ্রকে তার বোন কাঞ্চি রানী দেখতে কারাগারে আসেন। দর্শনার্থী টিকেট কেটে সাক্ষাতের জন্য ভবনের ১ম তলার রুমে যাবার পরে সে গ্রিলের ভেতর দিয়ে তিন পিস ইয়াবা ট্যাবলেট কারাবন্দি ভাইয়ের হাতে দিতে গেলে কর্তব্যরত কারারক্ষী মোঃ ইস্পাহানি (কারারক্ষী নং ১৩৫৩৮) তাকে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে একজন মহিলা কারারক্ষী তাকে আটক করে রিজার্ভ গার্ড রুমে নিয়ে যায়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দর্শনার্থীদের রুমের ভেতর ইয়াবা সাপ্লাইকালে এক মহিলাকে আটক করা হয়েছে। তার সাথে একজন পুরুষ দর্শনার্থী রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিটু আহমেদ/সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews