1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৯ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি, হারুনসহ ৬ পুলিশ কর্মকর্তার চাকরি গেল কেরানীগঞ্জে ভুয়া দলিল তৈরির অভিযোগে গ্রেপ্তার ২, জমির মূল্য কম দেখানোর চেষ্টা নামের মিলেই ছাত্রলীগ নেতা! কেরানীগঞ্জে ভুয়া পদ-পদবি ও রাজনৈতিক ছবি দেখিয়ে ডিবির হয়রানি তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ-আগুন, নিহত ১৭ কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ

ডিজটাল নিরাপত্তা আইন পরিবর্তনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
স্বরাষ্ট্র মন্ত্রী : ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক:  ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করার কারণ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও কর্মভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুর রেণু’র লোগো ও ওয়েবসাইট উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবর্তনের বিষয়টি নিয়ে কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেকে অনেক কথা বলছেন এবং সাংবাদিকরাও এ বিষয়ে কথা বলছেন। প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন অন্যান্য দেশের ডিজিটাল নিরাপত্তা আইনে বা সাইবার আইন কীভাবে আছে এবং নিরাপত্তা বিধান কীভাবে আছে দেখার জন্য। আমাদের আইনমন্ত্রী তা দেখে এই আইনটার কিছু কিছু অংশ পরিবর্তন করেছেন। যেমন– জেল কমিয়ে জরিমানার অংশটা বাড়িয়েছেন। এ বিষয়ে আইনমন্ত্রী সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমরা প্রয়োজনের তাগিদে এই ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করেছি।

এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে কি না– জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলার উন্নতির জন্য আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা সব সময় করে যাচ্ছে এবং করবে।

এর আগে সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন নামে নতুন একটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে খসড়া আইনের অনুমোদন নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews