1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

পুরো ভারতে ১ দিনে ৩ হাজার জনের মৃত্যু, ভেঙ্গে পরেছে স্বাস্থ্য ব্যবস্থা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
ফাইল ছবি

প্রানঘাতি করোনায় ভারতে গত ২৪ ঘণ্টায় আরও তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে এবং মারা গেছে দুই হাজার ৮০৬ জন। দেশটিতে করোনা মহামারির কঠিন প্রকোপে ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্যব্যবস্থা।

মহামারী করোনা ভাইরাসের ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জন এবং মারা গেছেন এক লাখ ৯৫ হাজার ১১৬ জন। বর্তমানে আক্রান্তের দিক থেকে দেশটি বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ৪২ লাখ ৯৬ হাজার ৬৪০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ২৮ লাখ ১৪ হাজার ৫৪৪ জন।

এদিকে করোনায় প্রায় দিশেহারা হয়ে পড়েছে ভারত। দেশজুড়ে অক্সিজেন আর চিকিৎসার অভাবে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। এরইমধ্যে অক্সিজেনসহ বিভিন্ন মেডিকেল সামগ্রী পাঠিয়েছে ব্রিটিশ সরকার।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ‘ইন্ডিয়া নিড অক্সিজেন’ লিখলেই উঠে আসছে ভারতের করোনা মহামারির চরম ভয়াবহতা। সেখানে মহামারির কাছে কতটা অসহায় মানুষ। প্রিয়জন হারানো আর্তনাদে ভারী দিল্লি, মহারাষ্ট্র থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যের আকাশ।

এমন দূঃসময়ে মানবতার ডাকে সাড়া দিয়েছে পশ্চিমা দেশগুলো। সংকট মোকাবিলায় ভারতকে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি ও ফ্রান্স। এ ছাড়া জরুরি ভিত্তিতে ৬শ’র বেশি মেডিকেল ইকুইপমেন্ট, ৪৯৫টি অক্সিজেন সিলিন্ডার-ভেন্টিলেটরসহ বিভিন্ন সুরক্ষাসামগ্রী পাঠিয়েছে যুক্তরাজ্য।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews