1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

‘অস্ত্র হাতে নিয়ে ছবি ’ ভাইরাল হওয়া যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
ছবি সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার  ‘অস্ত্র হাতে নিয়ে ছবি ’ ভাইরাল হওয়া যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ঢাকার বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘চেক ডিজওনারের একটি মামলায় জুয়েলেরে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। আগে থেকেই আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছিলাম। রোববার গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে তাকে গ্রেপ্তার করি।’

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ‘চেক ডিজওনারের একটি মামলায় চৌদ্দগ্রামের মনিরুজ্জামান জুয়েল নামের একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর গত বৃহস্পতিবার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে দাওয়াত খেয়ে ব্যক্তিগত গাড়িতে নিজ গ্রাম মান্দারিয়ায় ফিরছিলেন চেয়ারম্যান শাহজালাল মজুমদার। বিকেল ৩টার দিকে নালঘর পশ্চিম বাজার সামাদ মেম্বারের বাড়ির কাছে তার গাড়ির গতিরোধ করে হামলা চালান মনিরুজ্জামান জুয়েলসহ ৭ থেকে ৮ জন।

হামলার পর হাতে বিদেশি আগ্নেয়াস্ত্র আর মুখে সিগারেটসহ মনিরুজ্জামান জুয়েল একটি ছবি নিজ ফেসবুকে শেয়ার করেন চেয়ারম্যান শাহজালাল মজুমদার। এরপরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পুলিশ অস্ত্রটি জুয়েলের নামে লাইসেন্স করা বলে দাবি করেছিল। গত শনিবার জুয়েলের স্ত্রী ফারজানা হক ৮৬ রাউন্ড গুলিসহ অস্ত্রটি চৌদ্দগ্রাম থানায় জমা দিয়েছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews