1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাতিল, অর্থ দেয়া হবে ত্রাণ তহবিলে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

ডেস্ক নিউজ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটি ত্রাণ তহবিলে দেয়া হবে। বুধবার (২৮ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে।

তিনি বলেন বলেন, কোন সতর্কতা না দিয়ে ভারত বাঁধ খুলে দেয়ায় বন্যায় অনেক ক্ষতি হয়েছে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

ফখরুল আরও বলেন, এই সরকারকে সহযোগিতা করে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় আনতে হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিএনপি তাতে সহযোগিতা করবে। নির্বাচনের যৌক্তিক সময় নির্ধারণের জন্য বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্রুত আলোচনার প্রয়োজন।

বিএনপি মহাসচিব বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব, ঢালাওভাবে মামলা দেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, এসব মামলা নেয়ার আগে যাচাই করে নেয়া উচিত কোন মামলা নেয়া যাবে আর কোনটা নেয়া যাবে না।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews