1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন, বাসায় ফিরবেন ৭ দিনের মধ্যে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার ৪ টা বাইপাস করা হয়েছে। তিনি ৭ দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন। শনিবার (২ আগস্ট) অপারেশন শেষে এসব তথ্য নিশ্চিত করেন ডা: জাহাঙ্গীর কবির।

তিনি জানান, ডা. শফিকুর রহমানের দুইটি ধমনিতে ৪ টি বাইপাস করা হয়েছে। দেশের চিকিৎসকদের প্রতি তার আস্থা অন্যদের অনিপ্রাণিত করবে। এই সার্জারি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি একটি বিশেষ বার্তা দিয়েছে। এতে করে অনেকেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রাখবেন এবং এ ধরনের অসুস্থতায় দেশের বাইরে চিকিৎসা নেয়ার প্রবণতা কমে আসবে।

সুষ্ঠুভাবে অপারেশন সম্পন্ন হওয়ায় মহান আল্লাহ ও চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। তারা প্রত্যাশা করেন, দেশবাসী ও নেতাকর্মীদের দোয়া ও ভালোবাসায় দ্রুত সময়ের মধ্যে সুস্থ হবেন জামায়াত আমির।

গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরবর্তীতে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডে পাঁচ থেকে ছয়টি ব্লকেজ ধরা পড়ে, যার মধ্যে তিনটি ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বন্ধ। চিকিৎসকেরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে অধিকতর নিরাপদ বিবেচনা করেছেন।

দেশেই চিকিৎসা নেয়ার সিদ্ধান্তে ডা. শফিকুর রহমান ছিলেন দৃঢ় এবং দেশের চিকিৎসকদের প্রতি রয়েছে তার পূর্ণ আস্থা।

সূত্র: চ্যানেল২৪

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews