1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান হামলার শিকার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ: ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে হট্টগোল হয়েছে। সেখানে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্যের জেরে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান হামলার শিকার হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেয়ার সময় এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ফারুক হাসান।

সাংবাদিকদের তিনি বলেন, আমি বক্তব্য দেয়ার সময় বলেছিলাম আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম, অন্তর্বর্তী সরকার চাইনি। এর জন্য তারাই দায়ী যারা ৫ আগস্ট ক্যান্টনমেন্টে বৈঠক করেছিল। এ বক্তব্য দেয়ার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা আমার ওপর আক্রমণ চালান। এ সময় তারা আমার মানিব্যাগ ও মোবাইলফোন নিয়ে গেছেন।

এ ঘটনার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, সরকারের সমালোচনা করায় শহিদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা ফারুক হাসানের ওপর ব্যাপক হামলা চালিয়েছে। কপালে ছুরি দিয়ে জখম করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews