1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে ও চুবিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরে লুডু খেলার সময় মোবাইল চুরির সন্দেহে ইজ্জল ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও নদীতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ জুন) বিকেলে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ব্যাপারিপাড়া গ্রামে কুমার নদের পাড়ে এই ঘটনা ঘটে।

নিহত ইজ্জল ব্যাপারী ফরিদপুর সদর উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা ও মন্টু মণ্ডলের ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে এলাকায় লুডুর জুয়া খেলার সময় একজনের মোবাইল চুরি হওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার জন্য দায়ী করা হয় ইজ্জল ব্যাপারীকে। পরে তার সঙ্গেই জুয়া খেলা সহকর্মীরা তাকে ধরে ব্যাপারিপাড়ার কুমার নদীর পাড়ে নিয়ে যান। সেখানে তাকে মারধর ও কুমার নদের পানিতে চু্বিয়ে মারা হয়।

নিহত ইজ্জলের স্ত্রী নবিরণ বেগম (৩৫) বলেন, ‘মোবাইল চুরি করেছে সন্দেহে এলাকার কয়েকজন লোক আমার স্বামীকে ধরে নিয়ে পিটিয়ে ও চুবিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের বিচার চাই।’

 

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, শনিবার রাত ১০টার দিকে ওই ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews