1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

পরীমণিকে সশরীরে হাজির হতে হবে না

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
ছবিঃ সংগৃহীত

মাদক মামলায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিকে সশরীরে হাজির হতে হবে না বলে জানিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার দশ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন পরীমণি আদালতে হাজির হন। তার উপস্থিতিতে মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মো. মজিবর রহমানকে আইনজীবীরা জেরা করা শেষ করেন।

গত ১২ মে আদালতে পরীমণির সশরীরে হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হয় আইনজীবীর মাধ্যমে। পরীমণির মা হওয়ার বিষয়টি উল্লেখ করে আবেদন করা হয়েছিল।

সে অনুযায়ী আজ তার শারীরিক অবস্থা বিবেচনায় নেন আদালত। আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদানের আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে মামলার অপর দুই আসামি পরীমনণির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও পরীমনির খালু মো. কবীর হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১৯ জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন। গত ৫ জানুয়ারি পরীমনণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews