1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে মডেল থানা যুবলীগের শোক দিবস পালন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) :ঢাকার কেরানীগঞ্জে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয় মাঠে মডেল থানা যুবলীগের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মডেল থানা যুবলীগের সদস্য মেহেদী হাসান রুমেল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে ১৫ই আগস্ট ও ২১শে আগস্ট একই সূত্রে গাঁথা বলে উল্লেখ করে বলেন, আবারও লন্ডনে বসে একটি চক্র সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত । তাই তিনি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

এর আগে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতের পর ১৫ ই আগস্ট নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় অন্যানের মধ্যে মডেল থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাকুর হোসেন,তারানগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, ঢাকা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আফজাল হোসেন ডিপটি সহ থানা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews