1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড মুন্সিগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর; আহত ৮

৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পিছনে ফেলে দ্বিতীয় পুরস্কার জিতলেন আবিদ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে লিটল আর্টিস্ট আর্ট কম্পিটিশনে দ্বিতীয় হলো আবিদ আজাদ। সে কেরানীগঞ্জ মডেল থানার এসআই আবুল কালাম আজাদ এর পুত্র।

কেরানীগঞ্জের London School of English কর্তৃক আয়োজিত ঢাকা মেট্রোপলিটন এলাকার সরকারী ও বেসরকারি ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের Little Artist Art Competition-পরীক্ষায় গত ৯ ডিসেম্বর London School of English অনুষ্ঠিত হয়।

স্বনামধন্য সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের খাতা দীর্ঘ ১৪ দিন যাচাই বাচাই শেষে মেধাভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরীক্ষায় মেধা ভিত্তিক তালিকা অনুসারে অংশগ্রহণকারী মেট্রোপলিটন এলাকার নব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে আবিদ আজাদ দ্বিতীয় স্থান অধিকার করে। আবিদ আজাদ জাতীয় জাদুঘর ঢাকার অডিটরিয়াম হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যথেকে সম্মাননা স্মারক গ্রহণ করেছে।

গতকাল ২৩ ডিসেম্বর শনিবার সকাল ১১ ঘটিকার সময় জাতীয় জাদুঘর ঢাকার অডিটোরিয়াম হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের বিশিষ্ট লেখক, সাহিত্যিক জাফর ইকবাল ও বিশেষ অতিথি জাতীয় পুরস্কারপ্রাপ্ত মডেল তারকা অপি করিম সহ আরো বিশিষ্ট জ্ঞানী ও গুণীজনদের উপস্থিতিতে Artist Art Competition-এ আবিদ আজাদ গৌরবের সহিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের সম্মাননা গ্রহন করে।

পুরস্কার গ্রহণ করছেন আবিদ আজাদ

বাংলাদেশের ঐতিহ্যবাহী গৌরবময় জাতীয় জাদুঘর ঢাকার অডিটোরিয়াম হলে বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত গুণী ও জ্ঞানী ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট কলামিস্ট ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাত থেকে সম্মাননা স্মারক হিসেবে পুরস্কার নেওয়া সত্যি ভাগ্যের ব্যাপার বলে জানান এস আই আবুল কালাম আজাদ।

তিনি তার ছেলে আবিদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন বড় হয়ে দেশ গড়ার একজন দক্ষ কারিগর হতে পারে। আবিদ আজাদ বর্তমানে কেরানীগঞ্জ মডেল থানার মিডো স্কলাস্টিক স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্র।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews