1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৫ নারীদের পৃথক কমিটিতে রেখে অন্তর্ভুক্তির দাবি ‘শুভংকরের ফাঁকি’: টিআইবি ইরানের সামরিক ঘাঁটিতে হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ, হতাহত নেই ঢাকা-সৌদি রুটে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী পৃথিবীর দিকে ধেয়ে আসছে দেড় টনের মহাকাশ টেলিস্কোপ, ঝুঁকিতে কোন কোন অঞ্চল? চার জেলায় নতুন পুলিশ সুপার, পুলিশের বিভিন্ন ইউনিটেও রদবদল গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, মাঠেই প্রাণ হারালেন ৩০ বছর বয়সী ফুটবলার সম্পত্তি লিখে নেওয়ার পর বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন সন্তানেরা, গাছতলায় ৯৫ বছরের বৃদ্ধ তাহসিফ হত্যা মামলায় দীপকে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

১ মাস ২ দিন কারাভোগের পর জামিনে মুক্ত মেজর আখতারুজ্জামান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১ মাস ২ দিন কারাভোগের পর জামিনে মুক্ত মেজর আখতারুজ্জামান

 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:   এক মাস দুই দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা মেজর আখতারুজ্জামান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  বিশৃঙ্খলা কান্ডে গ্রেপ্তার হন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবেদীন, পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য ড. মো: শফিকুল ইসলাম, ঢাকা উত্তর মহানগরের আমির সেলিম উদ্দিনসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ ছাড়া কারাগারের প্রধান ফটকের দুই পাশে অপেক্ষমাণ বিপুলসংখ্যক নেতাকর্মী ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

কারাগার থেকে বেরিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে মেজর আখতারুজ্জামান বলেন, ‘আমরা সত্যের রাজনীতি করি, সত্যের জয় হবেই হবে। সত্যকে কেউ  আটকে রাখতে পারবেনা। দোয়া করবেন, আমরা যেন জনগণের পাশে থাকতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করতে পারি।’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা জানান, কারাগার থেকে মুক্তির পর তিনি সরাসরি মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে যাবেন। সেখানে জামায়াতের নেতার সাথে সাক্ষাত শেষে গনমাধ্যমে বিস্তারিত কথা বলবেন।

উল্লেখ্য, এর আগে গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আলোচনায় আসেন মেজর আখতারুজ্জামান। ওই ঘটনার পর ২ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ এক মাস দুই দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews