1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে হতে যাচ্ছে আধুনিক জিমনেশিয়ামঃ নসরুল হামিদ || buriganga tv

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
নিজস্ব প্রতিনিধিঃ কেরানীগঞ্জের  তরুণরা যাতে বিনা খরচে শরীরচর্চার সুযোগ পায়, সেজন্য কেরানিগঞ্জে দ্রুতই একটা আধুনিক জিমনেশিয়াম করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সাংসদ বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ ১৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় তার ফেসবুক ভেরিফায়েড পেইজে এমন এক স্ট্যাটাস দেন। বডি বিল্ডি এ ন্যাশনাল চ্যাম্পিয়ন কেরানীগঞ্জের সন্তান কাজল প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে গেলে এমন স্ট্যাটাস দেন তিনি।
প্রতিমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাস টি হুবহু নিন্মে তুলে ধরা হল।

আমাদের শুভাড্যা ইউনিয়নের কাজল। ১১ বছর ধরে লেগে আছে  শরীরচর্চায়। এখন বডি বিল্ডিং-এ ন্যাশনাল চ্যাম্পিয়ন। রেডি হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য। কাজলকে জিজ্ঞেস করলাম শরীরচর্চা নিয়ে তরুণদের কী বলতে চায়।ও বেশ গুছিয়ে বলল-“এটা অনেক সুন্দর একটা লাইফ। কোনো আজেবাজে অভ্যাসের সুযোগ নেই। সবসময় ডায়েট, ন্যাচারাল ফুড খেতে হয়। নিজের যত্ন নিতে হয়।এখন মাদকের  কারণে অনেকের জীবন ধ্বংসের পথে। এগুলা বাদ দিয়ে তারা যদি জিমমুখী হয়,তাহলে নিজেও ভাল থাকবে,পরিবার,সমাজ,দেশ-সবকিছুকে ভাল রাখতে পারবে”। কাজল আমাকে দারুণ অনুপ্রাণিত করেছে। আমাদের তরুণরা যাতে বিনা খরচে শরীরচর্চার সুযোগ পায় সেজন্য কেরানিগঞ্জে দ্রুতই একটা আধুনিক জিমনেশিয়াম করতে যাচ্ছি ইনশাল্লাহ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews