1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ইউএনওর অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ডিসেম্বরেই দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪৯২ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা দেড় শতাধিক পোশাক কারখানায় ঘূর্ণিঝড় ‘মুরাসু’র আঘাতের আশঙ্কা, চেন্নাইয়ে স্কুল বন্ধ ও ফ্লাইট বাতিল কেরানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ২০ কেরানীগঞ্জে ডিবির অভিযানে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি, শিশুও রয়েছে

এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ডিসেম্বরেই

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ডিসেম্বরেই

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। একই সময়ের মধ্যে এসব পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হবে।

সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান চ্যানেল ২৪-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশের কার্যক্রম আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে।

এর আগে গত শনিবার (৩১ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে সারাদেশে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী। সব মিলিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫।

ফলাফল ঘোষণার দিনই এসব শিক্ষার্থীর পুনঃপরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সেই ঘোষণার ধারাবাহিকতায় ডিসেম্বরের মধ্যে পরীক্ষা ও ফল প্রকাশের সময়সীমা জানাল শিক্ষা বোর্ড।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews