1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ইউএনওর অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ডিসেম্বরেই দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪৯২ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা দেড় শতাধিক পোশাক কারখানায় ঘূর্ণিঝড় ‘মুরাসু’র আঘাতের আশঙ্কা, চেন্নাইয়ে স্কুল বন্ধ ও ফ্লাইট বাতিল কেরানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ২০ কেরানীগঞ্জে ডিবির অভিযানে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি, শিশুও রয়েছে

কেরানীগঞ্জে ইউএনওর অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

 

 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং অবৈধ অটোরিকশা স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়েছে।

 

সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুল্লাহপুর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ছোট-বড় দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি অবৈধভাবে গড়ে ওঠা অটোরিকশা স্ট্যান্ড সরিয়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

স্থানীয় পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে আব্দুল্লাহপুর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতো। ফুটপাত দখলে থাকায় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।

 

তাঁরা বলেন, উপজেলা প্রশাসনের এ অভিযানের ফলে আপাতত চলাচলে স্বস্তি ফিরেছে। তবে অভিযানের সুফল ধরে রাখতে নিয়মিত তদারকি ও উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।

 

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে, সে যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews