1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ইউএনওর অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ডিসেম্বরেই দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪৯২ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা দেড় শতাধিক পোশাক কারখানায় ঘূর্ণিঝড় ‘মুরাসু’র আঘাতের আশঙ্কা, চেন্নাইয়ে স্কুল বন্ধ ও ফ্লাইট বাতিল কেরানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ২০ কেরানীগঞ্জে ডিবির অভিযানে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি, শিশুও রয়েছে

কেরানীগঞ্জে ডিবির অভিযানে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

 

 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে শাহে এমরান (৫৫) নামে জাতীয় শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ বিভাগ।

 

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শাহে এমরান শাক্তা ইউনিয়নের আমানত বেপারী এলাকার বাসিন্দা। তিনি জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা দক্ষিণের সহসভাপতি বলে ডিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই ইয়াকুব আলীসহ পুলিশের একটি দল অংশ নেয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার শাহে এমরানের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ১০ জুন ২০২৬ তারিখে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews