1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ইউএনওর অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ডিসেম্বরেই দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪৯২ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা দেড় শতাধিক পোশাক কারখানায় ঘূর্ণিঝড় ‘মুরাসু’র আঘাতের আশঙ্কা, চেন্নাইয়ে স্কুল বন্ধ ও ফ্লাইট বাতিল কেরানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ২০ কেরানীগঞ্জে ডিবির অভিযানে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি, শিশুও রয়েছে

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪৯২

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৪৯২

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত অসুস্থতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। পরীক্ষায় ৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৩ হাজার ৯৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশে মোট ১ হাজার ২৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৫২ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৫ জনের। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।

এদিকে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও জটিলতা এড়াতে প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নির্ধারিত সময় অনুযায়ী টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews